Main Menu

ফেঞ্চুগঞ্জে একই রাতে দুটি বাড়িতে ডাকাতি, আহত ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে একই রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ডাকাতরা কুপিয়ে দুই ব্যক্তিকে গুরুতর আহত করেছে।

বুধবার গভীর রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নে শ্রীমিশশ্রী ও পুরানবাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার গভীর রাতে ২০/২৫ জনের অস্ত্রধারী ডাকাতদল শ্রীমিশ্রী গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে।

ডাকাতদের উপস্থিতি টের পেয়ে শাহজালাল সারকারখানার ইলেকট্রিকশিয়ান জিল্লুর রহমান ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা জিল্লুর রহমান ও তার স্ত্রী শারমীন খানমকে রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে কুপায়।

আহতদের আর্তচিৎকারে বাড়ির অন্যরা জেগে উঠে ডাকাত ডাকাত বলে চেচামেচি করলে গ্রামের লোকজন এগিয়ে আসতে দেখে ডাকাতরা গুলি করতে করতে পালিয়ে যায়।

এদিকে একই রাতে পার্শ্ববর্তী পুরানবাজার জামে মসজিদ সংলগ্ন জাকির হোসেন টিপুর বাড়িতে ডাকাতরা হানা দেয়। অস্ত্রধারী ডাকাতরা বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রেরমুখে নারী ও শিশুদের জিম্মি করে ঘরের আলমিরা ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে যায়।

ডাকাতরা পরে পাশের বাসার রাসেল চৌধুরীর বাসায় ডাকাতির উদ্দেশে বসতঘরের গ্রিল কাটার চেষ্টা করলে বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাতরা ডাকাতি না করে ঘটনাস্থল ত্যাগ করে।

প্রতিটি বাড়িতে হানা দেওয়া ডাকাতদের পরনে ছিল হাফ প্যান্ট। ডাকাতদের হামলায় গুরুতর আহত জিল্লুর রহমান ও শারমীন খানমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Share





Related News

Comments are Closed