Main Menu

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সিলেটে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সিলেটে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এসব প্রতিবাদ কর্মসূচিতে রাখাইন রাজ্যে নির্যাতন বন্ধে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ, ওআইসি সহ সকল মুসলিম রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারকে চাপ প্রয়োগের কথাও বলা হয়।

ইমাম সমিতি: মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর পৈশাচিক হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার মানববন্ধনে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক মহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি সাধুবাদ জানিয়ে বক্তাগণ বলেন, শরণার্থী শিবিরগুলোতে সকল প্রকার হয়রানী বন্ধ করে তাদের পূর্ণ নিরাপত্ত¡ার ব্যবস্থা করতে হবে।
জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, জেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, লাউয়াই আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মুফতি ফয়জুল হক, মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আসলাম রহমানী, জেলা ইমাম সমিতির জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ওলীউর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নুমানী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল বশর, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল হালীম আলবাব, সহ দপ্তর সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সদর পূর্ব থানা শাখার সভাপতি মাওলানা তাহসিল উদ্দিন, দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা মাহমুদ হাসান, জালালাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা লূৎফুর রহমান প্রমুখ। জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিনের মুনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতি: মায়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধ ও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে হাউজিং এস্টেটস্থ কর আইনজীবী সমিতির অফিসের সামনে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবুল ফজল এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. লালা এডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিটিএল এর সহ সভাপতি মো.আবিদ আলী চৌধুরী, এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, সিরাজুল হুসেন আহমদ এডভোকেট,সজল কুমার রায় এডভোকেট, সমর বিজয় সী শেখর এডভোকেট, মো. শফিকুর রহমান, হাছনু চৌধুরী, মো. আজিজুর রহমান এডভোকেট, মো.শহিদুল হক তালুকদার এডভোকেট, দেলওয়ার হোসেন দিলু এডভোকেট,পরীক্ষিত ক্রন্দ এডভোকেট, মো. তাহমিদুল ইসলাম খান এডভোকেট. সৈয়দ কাওছার আহমদ এডভোকেট, আব্দুস সাদেক লিপন এডভোকেট,রাসেদ খান এডভোকেট,দেবাশীষ দাশ তালুকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাসহ ভিন্নধর্মী লোকদের উপর নির্যাতন, নিপিড়ন চলছে তা ইতিহাসের জঘন্য বর্বরতা ও গণহত্যা। বিভিন্ন গণমাধ্যমে মানুষ হত্যার দৃশ্য দেখে কোন বিবেকবান মানুষ নিশ্চুপ থাকতে পারেনা। এই হত্যাযজ্ঞ বন্ধের প্রতিবাদ করা সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। বক্তারা গণহত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিকভাবে মায়ানমারে গণহত্যা বন্ধে চাপ সৃষ্টির জন্য সরকারের সক্রিয় ভূমিকা পালন করার উদাত্ত¡ আহŸান জানান। বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার জন্য আং সান সুচিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড় করাতে হবে। ্আন্তর্জাতিক মহলকে বিবেচনা করে, এবং তাদের পাশে দাঁড়িয়ে মায়ানমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও মায়ানমারের একটি নিরাপদ জোন করে রোহিঙ্গাদের সেদেশে ফিরিয়ে নিতে হবে।

জালালাবাদ সাহিত্য পাঠাগার : মিয়ানমারে নিরীহ মুসলমানদের গণহত্যার প্রতিবাদে সিলেট সদর উপজেলায় জালালাবাদ সাহিত্য পাঠাগারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাঠাগারের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ও মাওলানা মুহসিন আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পুরান কালারুকা মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান, রায়েরগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুফতি মুফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন, জালালাবাদ ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য মন্তকা আহমদ, ৫ নং ওয়ার্ড সদস্য শরিফ আলী, সাবেক ইউপি সদস্য নাজমুল ইসলাম মুজিব, নুরুল মুন্তাকীন হকি, কালারুকা (পঞ্চগ্রাম) যুব উন্নয়ন সংস্থার সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক জামাল আহমদ, মাওলানা মইনুল ইসলাম রাজা।
বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা চালাচ্ছে সেনাসদস্যরা। ওই দেশে শিশু-নারী থেকে শুরু করে যে ভাবে বর্বর নির্যাতন করে গণহত্যা করা হচ্ছে তা অতি শিগগিরই বন্ধ করতে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রাষ্ট্রদূতের মাধ্যমে চাপ সৃষ্টি করার আহবান জানান। সেই সাথে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গাদের ত্রাণ ও বস্ত্র সামগ্রী বিতরণের আহবান জানানো হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, হাজী তফজ্জুল আলী, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জয়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা বতু মিয়া, সাইদুর রহমান, ছদরুল আমীন লায়েক, কামাল হোসাইন, দিলোয়ার আহমদ রাফি, হুসাইন, আনিছ আলী, আ.হক কামাল, সাদক আলী, সাজ্জাদ আলী, সিরাজ আহমেদ, নজির আহমেদ, মাও. মুরাদ আহমেদ, মাও. আমিরুল হক, মাও. কামাল আহমদ, সইনুদ্দিন হাফিজ, সাজ্জাদ, সুরুজ আলী, পুরান কালারুকা মাদ্রাসার ও পুরান কালারুকা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকার মুরব্বী, যুবক, আলীম সমাজসহ জালালাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনতা। মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ ও আল ইকরা ছাত্র সংসদ।

জেলা যুব জমিয়ত : মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আছর মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মুফাসসিরে কুরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের উপর যে ভাবে গণহত্যা চালানো হয়েছে তা বিশ^ সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। বিশে^র কোথাও এ ধরনের নিষ্ঠুর বর্ববর নির্যাতন-নিপীড়নের ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। রোহিঙ্গাদের উপর বর্বরোচিত ন্যাক্কারজনক দমন-নিপীড়ন, পৈশাচিক কায়দায় নৃশংস গণহত্যা, ধর্ষণ, শিশুদের পুড়িয়ে হত্যার পর উল্লাস ও হাজার হাজার ঘরবাড়ী, শত শত গ্রামে আগুন জালিয়ে পুড়িয়ে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার মিশন অব্যাহত থাকলে অদ্যবদি এ পর্যন্ত জাতিসংঘ, বিশ^মোড়ল শক্তি মিয়ানমারের উপর আন্তর্জাতিক হস্তক্ষেপ না করায় এ ধরনের পৈশাচিক কর্মকান্ড বন্ধ হচ্ছে না। বক্তারা অবিলম্বে দমন-নিপীড়নের নামে মুসলিম নিদন বন্ধ না হলে বাংলার মুক্তিকামী জনতা যে ভাবে ১৯৭১ সালে এদেশকে স্বাধীন করেছিলো, প্রয়োজনে আবরো সবাই ঐক্যবদ্ধ ভাবে রাখাইন রাজ্যকে সংগ্রামের মধ্যমে স্বাধীন আরাকান রাষ্ট্রে পরিণত করে সেখানকার মুসলমানদের রক্ষা করবে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান। অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা কবির আহমদ, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, এমাদ উদ্দিন সালিম, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জফির উদ্দিন, সাহিত্য সম্পাদক মহিউদ্দিন মাসুম, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজ মাসউদ আজহার, শিহাব উদ্দিন খান, খালেদ আহমদ, মাসুম আল মাহদী, মাওলানা আমিনুর রশীদ, হাফিজ আব্দুল করিম হেলালী, প্রমুখ। পরে রোহিঙ্গার নির্যাতিন ও নিহতদের রূগের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

 

Share





Related News

Comments are Closed