বিএনপি নেতা আলতাব মিয়ার মুক্তিলাভ; কারা ফটকে সংবর্ধনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলতাব মিয়া বুধবার জামিনে মুক্তিলাভ করেছেন। সন্ধায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় কারা ফটকে তাকে সংবর্ধনা প্রদান করেন। গত রোববার রাতে বিএনপি নেতা আলতাব মিয়াকে একটি মামলায় গ্রেফতার করা হয়।
কারা ফটকে সংবর্ধনায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মোঃ ময়নুল হক, সিলেট জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া চেয়ারম্যান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ হানিফ আলী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ও খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আশিকুর রহমান রানা, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক জিলুর রহমান জিলু, যুবদল নেতা নিজাম উদ্দিন, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদল নেতা আফিজ আলী, দশঘর ইউনিয়ন ছাত্রদল নেতা জাকারিয়া খান, খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম আকবর, যুবদল নেতা সুহেল আহমদ, আব্দুল বাছিত প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed