মহাকাশ স্টেশনে পৌঁছেছেন তিন নভোচারী
বৈশাখী নিউজ ডেস্ক: তিন নভোচারী পাঁচ মাসের মিশনে আজ বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন। তিন নভোচারীর একজন রুশ ও অপর দুজন মার্কিন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার রসকসমস মহাকাশ কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়, সয়ুজ এমএস০৬ মহাকাশযানটি গ্রিনিচ মান সময় ২টা ৫৫ মিনিটে মহাকাশে সফলভাবে পৌঁছে।
রসকসমসের আলেকজান্দার মিসুরকিন ও যুক্তরাষ্ট্রের নাসা’র প্রথমবারের মতো মহাকাশচারী মার্ক ভেন্দে হেই ও জো আকাবাকে বহনকারী সয়ুজ রকেটটি স্থানীয় সময় ৩ টা ১৭ মিনিটে যাত্রা করে।
এই তিন নভোচারী আগে থেকেই আইএসএসে থাকা ইটালিয়ান পাওলো নেসপলি, রাশিয়ান সার্গেই রিয়াজনস্কি ও যুক্তরাষ্ট্রের র্যান্ডি ব্রেসনিকের সাথে মিলিত হচ্ছেন।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed