দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার তেলীবাজার থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ তেলীবাজারের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের লাতুপুরের মুখ থেকে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
লাশের সুরতহালে দেখা গেছে, ওই যুবকের বয়স অনুমান ৩০ বছর। পরনে প্যান্ট-শার্ট ও সুজ। লাশের পাশে একটি নাইলনের দড়ি ছিল। গলায় হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মূসা বলেন,‘ মনে হচ্ছে যুবক শিক্ষিত ও অভিজাত পরিবারের। তার গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও পরিকল্পিতভাবে হত্যা করে তাকে এখানে গাড়িতে করে ফেলে গেছে খুনিরা।’
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed