Main Menu

সিলেটে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ!

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট-এর মেধাবী দুই শিক্ষার্থী জুবায়ের আহমদ (১৬) ও হোসাইন আহমদ চৌধুরী (১৫) মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ রয়েছে। জুবায়রের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি থানার জাঙ্গারাই গ্রামে। তার পিতা নাম জহিরুল ইসলাম। হোসাইনের বাড়ি জকিগঞ্জ থানার পীরনগর গ্রামে। তার পিতার নাম মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী।

জানা যায়, ১২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে দু’জন একসাথে জামেয়া থেকে বের হয়ে যায়। গ্রামের বাড়ি, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য পরিচিত স্থানে খোঁজ নিয়েও এ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার এএসআই জাকির হোসাইনকে অবগত করা হয়েছে।

হোসাইন ২০১৫ সাল থেকে এবং জুবায়ের ২০১৬ সাল থেকে জামেয়ায় সুনামের সাথে লেখাপড়া করে আসছে। চারিত্রিকভাবেও তারা খুব ভালো। সহজ-সরল ও মেধাবী। কিন্তু কেন হঠাৎ কাউকে না জানিয়ে চলে গেল কেউ কিছু বুঝে উঠতে পারছেন না। কেউ তাদের সন্ধান পেলে ০১৭০৯-৩৪১৬৭৪ (জামেয়া অফিস) অথবা ০১৭১৮-৭০৫৫০২ অথবা (জুবায়রের পিতা), ০১৭২০-৬৩০৮৫৮ (হোসাইনের পিতা) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন প্রতিষ্ঠান পরিচালক হাফিজ মাওলানা ফখরুযযামান।

 

Share





Related News

Comments are Closed