তামাবিল স্থল বন্দরের উদ্বোধন স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: তামাবিলে নির্মিত সিলেটের প্রথম শুল্কস্টেশনের উদ্বোধন হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। আজ সোমবার বিকেলে স্থল বন্দরটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এতে প্রধান অতিথি করা হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতকে। আর উদ্বোধক ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
সংশ্লিস্টরা জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যস্ততার কারণে পিছিয়ে গেছে তামাবিল স্থলবন্দরের উদ্বোধন।
এরআগে ২০১৫ সালের ৮ মে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ভূমি ও স্থল বন্দরের সার্বিক উন্নয়ন সহ প্রকল্প বাস্তবায়নে ৬৯ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা ব্যয় নির্ধারণ করে এর নির্মাণ কাজ শুরু হয়।
সংশ্লিস্টরা জানান, স্থল বন্দরটি চালু হওয়ার পর ভারতের মেঘালয়সহ ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভূটানের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। একই সাথে সরকার প্রতি বছর এই স্থলবন্দর থেকে শত কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed