সালমান শাহ ‘হত্যাকারীদের’ শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছে দাবি করে তাঁর হত্যাকারীদের বিচার দাবিতে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সালমান শাহ’র ২১ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর ভক্তরা এমন দাবি জানান। এসব কর্মসূচিতে সালমান শাহের মা নীলা চৌধুরীও অংশ নেন।
দুপুরে নগরীর চৌহাট্ট শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সালমান ‘হত্যাকারীদের’ বিচার দাবিতে মিছিল করেন ভক্তরা। নগরীর কোর্ট পয়েন্টে আয়োজন করা হয় সমাবেশের।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালমান শাহের মা নীলা চৌধুরী। সমাবেশে সালমান শাহ্’র মামা আলমগীর কুমকুমও বক্তব্য রাখেন।
নীলা চৌধুরী বলেন, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আছেন তারা।
এছাড়া বুধবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টা হযরত শাহজালালের (র.) মাজারের মসজিদ প্রাঙ্গণে অবস্থান করে সালমান শাহ ভক্ত ঐক্যজোট। দুপুর সাড়ে ১২টায় সালমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়। বিকাল ৩টায় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গিয়ে দাঁড়িয়াপাড়ার সালমান শাহ ভবনে গিয়ে শেষ হয়। সেখানে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ্। ঢাকার ১১/বি নিউ ইস্কাটন রোডে ইস্কাটন প্লাজার নিজের ফ্ল্যাটে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে এই ঘটনাকে আত্মহত্যা বললেও তার পরিবারের দাবি, হত্যা করা হয়েছে ক্ষণজন্মা এ নায়ককে। এখন এই মামলা আছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)।
মামলার আসামিরা হলেন- সালমান শাহ্’র স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদ ভাই, রিজভী আহমেদ ফরহাদ, সহকারী নৃত্যপরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগম।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন সালমান শাহ্। মৃত্যুর আগ পর্যন্ত ২৭টি ছবিতে অভিনয় করেন তিনি। এগুলোর বেশিরভাগই ছিল ব্যবসা সফল।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed