Main Menu

রাজনগরে ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের রাজনগরের ইউপি সদস্য শাকিল আহমদ ছাতিমকে মারধরের প্রতিবাদে মানববন্ধ করেছে স্থানীয় লোকজন।
বুধবার দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সামনে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্যের ওপর হামলার প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- গত ৩১ আগস্ট দুপুরে রাজনগর সদর ইউনিয়নের বন্যা কবলিত ১০০টি পরিবারে জি.আর. চাল বিতরণ করেন এমপি সৈয়দা সায়রা মহসিন। ত্রাণ বিতরণ কালে স্থানীয় কতিপয় যুবকের সঙ্গে ৯নং ওয়ার্ড সদস্য ছাতিম আহমদ শাকিলের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে কিলঘুসি মারা হয়। উপস্থিত লোকজন তাদের শান্ত করে দিলে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। পরবর্তীতে ওই লোকজন ইউপি সদস্যের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালালে তিনি আহত হন। এ ঘটনায় ইউপি সদস্য শাকিল আহমদ ছাতিম রাজনগর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা (নং-০২, জিআর নং২২৬/১৭) করেন। এঘটনার প্রতিবাদে ৯ নং ওয়ার্ডের লোকজন বুধবার দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন।
সভায় বক্তারা অবিলম্বে ইউপি সদস্যকে মারধরের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share





Related News

Comments are Closed