সিলেটে জাফলংগামী বাস খাদে, আহত ২০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকায় জাফলংগামী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ আহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বুধবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে নারী শিশুসহ ২০ জন আহত হন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
« বালাগঞ্জে দুই চেয়ারম্যানের অনুসারীদের সংঘর্ষে নিহত ১ (Previous News)
(Next News) সালমান শাহ ‘হত্যাকারীদের’ শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ »
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed