দেশের এগারতম শিক্ষা বোর্ড গঠন
বৈশাখী নিউজ ডেস্ক : ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’নামে নতুন একটি শিক্ষা বোর্ড গঠন করেছে সরকার।ময়মনসিংহ বিভাগের চার জেলা নিয়ে নতুন এই বোর্ড স্থাপনে গত ২৮ অগাস্ট আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এটি হতে যাচ্ছে দেশের এগারতম শিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্সের ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের উদ্দেশ্যে ময়মনসিংহ শহরে শিক্ষা বোর্ড স্থাপন করল।
উল্লেখিত আদেশে এই চার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের এখতিয়ার রহিত করে এসব জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও উন্নয়নের ক্ষমতা নবগঠিত বোর্ডের উপর ন্যস্ত করা হয়েছে।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত অনুমোদন করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এ বিভাগ গঠনের পর থেকেই ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড স্থাপনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের অগাস্টের মাঝামাঝি সময়ে সরকার ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয় এবং এর যৌক্তিকতা যাচাইয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) চৌধুরী মুফাত আহমেদ নেতৃত্বাধীন ওই কমিটির মতামতের ভিত্তিতে ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানোর পর শেখ হাসিনা তা অনুমোদন করেন। এরপরই নতুন শিক্ষা বোর্ড গঠনের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর ও দিনাজপুরে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে। অন্যদিকে, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড। সেই হিসেবে ময়মনসিংহ হচ্ছে দেশের ১১তম শিক্ষা বোর্ড।
Related News
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শাবিতে রাষ্ট্রীয় শোক পালন: পতাকা অর্ধনমিত ও বিশেষ দোয়া
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিরRead More
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটিRead More



Comments are Closed