Main Menu

দক্ষিণ সুরমায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নিহত ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের (নং ঢাকা মেট্রো-গ ৩৯৩৮২৮) গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সদর উপজেলা ভূমি কর্মকর্তার ছেলে ও চালক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কারটি ভস্মিভূত হয়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে নিহত দুজনের মৃত্যু হয়।
জানা যায়, নিহত আসিফ আলাদি (১৫) নগরীর ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনার স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র এবং নগরীর শেখঘাট শুভেচ্ছা ৬৮নং বাসার বাসিন্দা ও সিলেট সদর উপজেলা ভূমি অফিসের তহসিলদার আসবাহ উদ্দিন লিটুর ছেলে, অপরজন কারের চালক শোভন আহমদ পলাশ (২২)। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজারের টুকেরগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, নিয়ন্ত্রণ হারানোর পর প্রাইভেট কারটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় গাড়িতে আগুন লেগে যায়। এতে গাড়ির ভেতরে থাকা চালক ও এক যাত্রী পুড়ে প্রায় অঙ্গার হয়ে যান।
তিনি বলেন, অধিক বিকৃত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন হতাহতদের উদ্ধার করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিযন্ত্রনে আনে।
এদিকে ছেলের মৃত্যুর সংবাদ শুনে ভূমি কর্মকর্তা আসবাহ উদ্দিন লিটু অসুস্থ্য হয়ে পড়লে তাকে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন- সম্ভবত ড্রাইভিং শেখানোর সময় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারায়। পরে একটি গাছের সাথে ধাক্কা খেলে কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

Share





Related News

Comments are Closed