Main Menu

আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল পৌনে ৮টায়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হবে। যথাসময়ে উপস্থিত থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহার জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন আন্জুমানে খেদমতে কুরআন সিলেট এর সভাপতি প্রফেসর সৈয়দ মাওলানা ইকরামুল হক ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন।
উল্লেখ্য, জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

 

 

 

Share





Related News

Comments are Closed