কবি সাইয়িদ ফখরুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি, কমলগঞ্জ সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক লেখক-গবেষক, কবি প্রয়াত সাইয়িদ ফখরুল এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার (২২ আগষ্ট) বিকালে কমলগঞ্জ পৌরসভার আলেপুরস্থ কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় খুশালপুরস্থ প্রয়াত কবির নিজ বাসভবনে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, পরিবার সদস্যদের সাখে সৌজন্য স্বাক্ষাত শেষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি অধ্যাপক শাহাজান মানিক, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সৈয়দ মাহবুব, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সভাপতি নিরঞ্জন দেব, প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার দেব, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, আব্দুল বাছিত খান, হাজী সোনাওয়র বখত স্মৃতি পরিষদের সভাপতি রাসেল হাসান বখত, উদীটী জাতীয় পরিষদ সদস্য মিজানুর রহমান মিষ্টার, শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, নারীনেত্রী শেখ মনোয়ারা, সৈয়দা ফোয়ারা জান্নাত, যুবলীগ নেতা ধন মিয়া প্রমুখ।
Related News
বাউলসম্রাট দুর্বিন শাহ: মরমি গানের জগতে এক অনন্য সাধক
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলা লোকসংগীত ও মরমি সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নামRead More
বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গতRead More



Comments are Closed