সিলেট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা বুধবার বিকেল ৩টায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সালাম মশরুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মুকিতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি আ.ফ.ম সাঈদ, সাধারণ সম্পাদক আবদুল মুকিত, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ বাবলু, কোষাধ্যক্ষ মনোয়ার জাহান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক দিপু সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুয়েব বাসিত প্রমুখ।
সভায় সংগঠনের গঠনতন্ত্র সংশোধনে সংগঠনের সহ সভাপতি আফম সাঈদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ বাবলু, কোষাধ্যক্ষ মনোয়ার জাহান চৌধুরী। এছাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয় নেওয়া, ফি নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed