Main Menu

কমলগঞ্জে রাবিনা হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রাবিনা বেগমকে প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে ডেকে নিয়ে ধলাই নদীতে ফেলে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কমলগঞ্জ পৌর এলাকার রামপাশা গ্রামে রামপাশা পল্লী সমাজ এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ফিল্ড অর্গানাইজার দুলাল দেব, পৌর কাউন্সিলর শিউলী আক্তার শাপলা, পল্লী সমাজ সভা প্রধান আমেনা বেগম, মনবন্ধু শামীমা বেগম প্রমুখ।

Share





Related News

Comments are Closed