Main Menu

মদন মোহন কলেজের সাবেক ভিপি আলা উদ্দিন আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির উপদেষ্ঠা এডভোকেট এটিএম ফয়েজ এর বড় ভাই মদন মোহন কলেজের সাবেক ভিপি আলা উদ্দিন আহমদ মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল­াহী ওয়া ইন্নাইলাহীর রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ বুধবার (১৬ আগস্ট) বাদ জোহর বরইকান্দি ঐতিহ্যবাহি মিস্ত্ররী মসজিদে অনুষ্টিত হবে। মরহুমের নামাজে জানাযায় সবার দোয়া ও উপস্থিতি কামনা করেছেন এডভোকেট এটিএম ফয়েজ।
বিএনপি নেতা জামানের শোক;
জেলা বিএনপির উপদেষ্ঠা এডভোকেট এটিএম ফয়েজ এর বড় ভাই মদন মোহন কলেজের সাবেক ভিপি আলা উদ্দিন আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামছুজ্জামান জামান।
মঙ্গলবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে তিনি বলেন, দেশের এই ক্রান্তি কালে সাবেক এই ছাত্রনেতার মৃত্যুতে অফুরন্ত ক্ষতি সাধিত হয়েছে। যা পূরণ হবার নয়। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

Share





Related News

Comments are Closed