বন্যার কারণে ফাযিল পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : উত্তরাঞ্চলসহ সারা দেশে বন্যা পরিস্থিতি অবনতির কারণে বুধবারের ফাযিল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য এ পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু।
ইবি পরীক্ষা নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা গেছে, বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল ২য় বর্ষ-২০১৬ এর উলূমুল আরাবিয়্যাহ ওয়াশ শরীয়াহ প্রথম পত্র (কোড-২০১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশে বন্যা পরিস্থিতি অবনতির কারণে এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার নতুন কোন তারিখ ঘোষণা করা হয়নি। তবে বুধবারের পরবর্তী পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ফাযিল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed