Main Menu

বন্যার পানিতে ডুবে কলেজছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া গ্রামে বানের পানিতে ডুবে কমল সেক নামের কলেজ ছাত্র নিখোঁজ রয়েছে। সে কুলিয়া গ্রামের পাগু সেকের পুত্র।

আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ আলেয়া আজম কলেজের একাদশ শ্রেনির ছাত্র কমল সেক ও তার কয়েকজন বন্ধু মিলে আজ দুপুরে কুলিয়া ঈদগাহ মাঠের পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুজির পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, নিখোঁজ কমল সেককে উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে। এঘটনায় কুলিয়া এলাকায় নিখোঁজের স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

Share





Related News

Comments are Closed