Main Menu

সিলেটে পুলিশ সদস্যকে পেটালো ছাত্রলীগ

বৈশাখী নিউজ ডেস্ক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শোক দিবসের দিন সিলেট নগরীর রিকাবী বাজারে এক পুলিশ সদস্যকে পেটালো ছাত্রলীগ কর্মীরা। আহত হয়ে পুলিশ সদস্য সফি আহমদ বর্তমানে ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ নূরী রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। জাতীয় শোক দিবস উপলক্ষে এই এলাকায় কর্মরত ছিলেন পুলিশ কনেস্টবল সফি আহমদ। তিনি নূরী রেস্টুরেন্টে নাস্তা করে বিল দিতে কাউন্টারে যান।
এসময় ওই রেস্টুরেস্টের ম্যানেজারের সাথে ছাত্রলীগের কিছু নেতার ঝগড়া লেগে যায়। ঝগড়া চলাকালে তিনি বেরিয়ে আসার চেষ্টা করলে তাকে মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালের চতুর্থ তলার পাঁচ নম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার সাথে থাকা এসএমপির ক্যামেরা ও গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেয়া হয়। পুলিশ সদস্য পরিচয় দেয়ার পরও তারা অশ্লীল ভাষায় গালাগাল করে বলে তিনি অভিযোগ করেন।
মারধরের চিত্র রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে জানান শফি।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানান, সামান্য বিষয় নিয়ে ছাত্রলীগের দিনার গ্রুপের কর্মীরা সফির উপর হামলা চালায়। আহত পুলিশ সদস্য সফি এর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকায়।

 

Share





Related News

Comments are Closed