ফেসবুকে স্বামী বিক্রির বিজ্ঞাপন দিলেন স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: গৃহপালিত পশুর ওপর বিরক্ত হয়ে হাটে তোলার ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু নিজের স্বামীকে বিক্রির কথা হয়তো আপনাকে কিছুটা অবাক করবে! এমনি এক ঘটনা ঘটলো ব্রিটেনে।
জানা যায়, গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে ব্রিটেনের ইয়র্কশায়ারের ওয়েকফিল্ডের বাসিন্দা বিরক্ত হয়ে নিজের স্ত্রীকে বিক্রির জন্য একটি নিলাম আহ্বান করেন।
আর সম্প্রতি অাবারও এমনই আরেকটি ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই প্রথম কোন নারী নিজের স্বামীকে বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন।
তেরেসা তারনা নামের এই নারীর বয়স ৩৪ বছর। তেরেসা তার স্বামীর ছবিসহ ফেইসবুকে একটি স্ট্যাটাসে লিখেন, ৩৩ বছর বয়সী আমার স্বামী ঘর ও টয়লেট পরিস্কারে বেশ পারদর্শী। কিন্তু তাকে এখন আর আমার প্রয়োজন নেই। তাই কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই তাকে আমি বিক্রি করতে ইচ্ছুক। কেউ কিনতে চাইলে দ্রুত যোগাযোগ করুন, আগে আসলে আগে পাবেন।
আরো অবাক করার বিষয় হল, প্রচুর নারী এই ফেসবুক বিজ্ঞাপনে সাড়া জানিয়েছেন। কেউ কেউ আবার উৎসাহী হয়ে তাদের স্বামীকেও বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More




Comments are Closed