Main Menu

শাহজালাল (র.) মাজার এলাকা থেকে ৮ ছাত্রদল নেতা আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহজালাল (র.) মাজার এলাকা থেকে ৮ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দরগাহে এক মিলাদ মাহফিল শেষে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক দুলাল রাজা, জেলা ছাত্রদল নেতা পাভেল আহমদ, মো. আলী, কয়েস আহমদ, ইমরান আহমদ, সুহেল আহমদ ও রাসেল আহমদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা আট ছাত্রদল নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed