Main Menu

জ্বিন আতংকে বিদ্যালয় বন্ধ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহনে কথিত জিনের আসরে ১৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় ৭দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্ব কচুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের এ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুর ১২টা বাজার সঙ্গে সঙ্গেই এরা অসুস্থ হয়ে উদ্ভট আচরণ শুরু করে।

উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মেডিকেল টিম বিদ্যালয়ে গিয়ে আক্রান্ত ছাত্রীদের পর্যবেক্ষণ করেন।

দুপুর ১২টা বাজার সঙ্গে সঙ্গেই একে একে ১৬ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে একজন শিক্ষিকাও রয়েছেন। আক্রান্ত ছাত্রীরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে।

মেডিকেল টিম কাছে গেলে তাদের দিকেও তেড়ে আসে। অশোভন আচরণ শুরু করে তাদের সঙ্গে। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের দিকেও তেড়ে যায়। এ অবস্থায় অভিভাবকরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের সন্তানদের নিয়ে।

Share





Related News

Comments are Closed