জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি সিলেট ছাত্রলীগের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গণতন্ত্রের ভেতরে গড়ে ওঠা ‘জঙ্গি সংগঠন’ আখ্যায়িত করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ। একই সাথে মহানগর ছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীদের জামায়াত-শিবিরের অপরাজনীতির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সন্ত্রাসী হামলায় দুই কর্মী আহত হওয়ার প্রতিবাদে বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান বলেন, গত সোমবার নগরীর সোবহানীঘাটে ‘শিবির’ সন্ত্রাসীদের হামলায় তাহসান আহমেদ শাহীন ও আবুল কালাম আসীফ নামে ছাত্রলীগের দুই কর্মী গুরুতর আহত হন। এদের মধ্যে শাহীনের একটি হাত কেটে ফেলা হয়েছে। বর্তমানে শাহীন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, জামায়াতের প্রতিষ্ঠান খ্যাত জালালাবাদ কলেজকে শিবিরমুক্ত করতে শাহীন এবং আসীফ বিভিন্ন প্রগতিশীল কার্যক্রম ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ক্ষোব্ধ হয়ে শিবির কর্মীরা তাদের হত্যার উদ্দেশ্যে হামলা করে হাত-পায়ের রগ কেটে দেয়। সংবাদ সম্মেলনে নগর ছাত্রলীগ ওই দিনের হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। এছাড়া হামলার ঘটনায় জড়িত জামায়াত-শিবির কর্মী ও মদদদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জামাত শিবিরের অমানবিক নৃশংস হামলায় ছাত্রলীগ কর্মী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আগামী ১৭ আগস্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিয়ে ছাত্র সমাবেশ করবে সিলেট মহানগর ছাত্রলীগ।
সংবাদ সম্মেলেনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উপ সম্পাদক ডা: মঞ্জুর মোর্শেদ অসীম, সদস্য শাহ আলম শাওন, এমদাদুল হক জাহেদ, সজল দাস অনিক প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed