Main Menu

সিসিকের হকার উচ্ছেদ অভিযান অব্যাহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আদালতের নির্দেশের পর থেকে সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর আম্বরখানা, বন্দরবাজার, সুরমা মার্কেট পয়েন্ট ও কোর্ট পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় হকারদের উচ্ছেদ করে তাদের ব্যবহৃত মালামাল জব্দ করে সিটি করপোরেশন। অভিযান কালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছয়ফুল আমিন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রকিব তুহিন সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

 

Share





Related News

Comments are Closed