Main Menu

ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের পুকুরের পানিতে ডুবে মারুফ হোসেন নামের দুই বছরের এক শিশু মারা গেছে। সে সদর উপজেলার মামুনশিয়া গ্রামের আকাশ হোসেনের ছেলে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সঞ্জয় কুমার জানান, শিশু মারুফ হোসেন বাজার গোপালপুরে নানা আব্বাস উদ্দীনের বাড়ীতে মায়ের সাথে বেড়াতে আসে। সকালে বাড়ীর সামনে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

Share





Related News

Comments are Closed