সিরাজগঞ্জে কলেজছাত্রীকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামে সাথী খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৬ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে। তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম স্বজনদের উদ্ধৃতি দিয়ে সোমবার সকাল ৯টার দিকে জানান, রবিবার বিকালে সাথীকে বাড়িতে একা রেখে পার্শ্ববর্তী ধুকুরিয়া গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান বাবা-মা। গভীর রাতে বাড়ি ফিরে এসে দেখেন সাথী নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি বাঁশঝাড়ের ভেতর তার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা।
তিনি আরও জানান, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কিনা সুরতহালে তার প্রাথমিক পরীক্ষা চলছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোরও প্রক্রিয়া চলছে।
শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম জানান, মেয়েটি তার প্রতিষ্ঠান থেকে চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। সে শান্ত প্রকৃতির ছিল।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed