নীলফামারীতে তামাক চাষী ও ব্যবসায়ীদের প্রতিবাদ
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : শিল্প বন্ধ ঘোষণার প্রতিবাদে নীলফামারীতে সংবাদ সম্মেলণ করেছে জেলা তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি। রোববার বিকেলে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম ফকির।
লিখিত বক্তব্যে জানানো হয়, নীলফামারীসহ আশপাশের এই অঞ্চলের অন্তত ৫০ হাজার মানুষ সরাসরি তামাক চাষের সাথে সম্পৃক্ত। প্রায় ৩০ হাজার একর জমিতে অন্তত একশত কোটি টাকার তামাক চাষ হয়। যা এ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। অথচ অর্থমন্ত্রী বিগত বিছুদিন যাবৎ দেশের এই পুরাতন বিড়ি শিল্পকে বন্ধ করার কথা বলে আসছেন।
সংবাদ সম্মেলণে আরো অভিযোগ করা হয়, দেশের বিড়ি শিল্পকে বন্ধ করে বিদেশী সিগারেটকে বাঁচিয়ে রাখতে প্রতি বছর বাজেটে বিড়ির ওপড় শুল্ক বাড়িয়ে বিদেশী সিগারেটের ওপড় শুল্ক কমানো হচ্ছে। বৈষম্যমূলক এ শুল্ক নির্ধারণের ফলে গত কয়েক বছরে দেশের শত শত বিড়ি কারখানা বন্ধ হয়ে গেছে।
তাই বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর প্রধানমন্ত্রীর ঘোষিত বাজেট বহাল রাখার দাবি জানান তামাক চাষীরা।
সংবাদ সম্মেলণে সংগঠনের সভাপতি হামিদুল হক ছাড়াও কয়েকজন তামাক চাষী ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed