Main Menu

মাহবুব আলী খানের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে শিরনী বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শশুর, বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের পিতা এবং বাংলাদেশ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে রোববার হযরত শাহজালাল মাজার প্রাঙ্গনে শিরণী বিতরণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), শফিকুল রহমান টুটুল, আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, শফিকুল ইসলাম, আবু আহমদ আনসারী, আব্দুর রকিব চৌধুরী, আব্দুর রউফ, উসমান গণি, খন্দকার ফয়েজ আহমদ, আলী আহমদ আলম, জামাল আহমদ খান, শিহাব খান, সোহেল রানা, আব্দুল আহাদ সুমন, দিলদার হোসেন শামীম, সেলিম মিয়া, আনহার খান রাজু, ইমন আহমদ, এনামুল হক জুমন, রিপন আহমদ, রেজাউল হক চৌধুরী, সাইদুর রহমান সায়িদ, মুক্তার আহমদ মুক্তার, মাহবুবুল আলম সৌরভ, আফজল হোসেন, জয়নুল হক জয়, আতিকুর রহমান ফয়সল, বুরহান উদ্দিন, মাহমুদুল হাসান, চৌধুরী সোবহান আজাদ, সানওয়ার হোসেন সজিব, মামনুর রশিদ মামুন, কামরান উদ্দিন অপু, তুহিন আহমদ, আবু বক্কর, মাহফুজ খান, হাফিজ আহমদ সুজন, আবু বক্কর, নোমান আহমদ, রায়হান আহমদ, ইমরান আহমদ রাফি প্রমুখ।

Share





Related News

Comments are Closed