ওসমানীনগরে দুই যুবকের আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে আলিনুর রহমান (২৫) ও আব্দুল গফুর (১৯) নামের দুই যুবক আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার উমরপুর ইউপির শাজাহানপুর ও পশ্চিম পৈলনপুর ইউপির কিয়ামপুর গ্রামে ঘটনা গুলি ঘটে।
মৃত আলিনুর উমরপুর ইউপির শাজাহানপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও আব্দুর গফুর পশ্চিম পৈনপুর ইউপির কিয়ামপুর গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
ওসমানীনগর থানা পুলিশ নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডকিলে কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতের খাবার শেষে উমরপুর ইউপির শাজানপুর গ্রামের আলিনুর তার শয়ন কক্ষে ঘুমিয়ে পরে। রোববার সকালে পরিবারের লোকজন আলিনুরকে ঘুম থেকে উঠতে ডাকা ডাকি করলে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলে শয়ন কক্ষের জানালার রডের সাথে আলিনুরের মৃতদেহ ঝুলতে দেখেন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ রোববার দুুপুর দেড়টার দিকে আলিনুরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির কিয়ামপুর গ্রামের আব্দুল গফুর পরিবারের সদস্যদের ওপর অভিমান করে নিজ বাড়ির পাশের ডুবায় নৌকার উপর বসে বিষপান করে। মুমুর্ষ অবস্থায় রোববার সকালে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় দুপুরে সে মারা যায়।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলিনুরের আত্মহত্যার কারণ জানা যায়নি। এব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed