Main Menu

নবীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে ১৫ পিস ইয়াবা সহ নোমান আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত হাসনু মিয়ার পুত্র।
জানা যায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিক গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সামসুল ইসলাম, এএসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ কুর্শি ইউনিনের গোলডুবা রাস্তার পাশে থেকে তাকে আটক করে। এসময় নোমান আহমেদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার সকালে মাদক আইনে মামলা দায়ের করে নোমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed