খাদিমনগর ইউনিয়নবাসীর মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের চাতল গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি মোঃ তোরাব আলী সহ অন্যান্যদের উপর থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শুক্রবার ৪ আগস্ট খাদিমনগর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে টুকেরবাজার তেমুখী পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তেমুখী ব্যবসায়ী কমিটির সেক্রেটারী জুবের আহমদ সুমনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ফখর উদ্দিন, হাবিবুর রহমান, আবু তায়্যিব, রাজন মিয়া, কয়েছ মিয়া, ডাঃ বাবুল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে মোঃ তোরাব আলী সহ অন্যান্যদের উপর থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় কঠিন কর্মসূচী ঘোষনা দেওয়া হবে। মানববন্ধনে এলাকাবাসী স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed