ওসমানীনগরে ইমাম সমিতির মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ফিলিস্তিনী মুসলামদের উপর ইসরাইলি বাহিনীর হামলা ও নামাজ পড়তে বাধা দেয়ার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের ওপর এ মানববন্ধন হয়।
ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুনতাসিম বিল্লাহ জালালীর পরিচালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, সাংবাদিক মো. কয়েছ মিয়া, মাওলানা আব্দুল গফুর সিদ্দিকি, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা আব্দুল মতিন গজনবী, মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা শাহ মোাহীদ আমিন, মাওলানা বশির আহমদ, আব্দুল হক, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা মুছলেহ উদ্দিন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আব্দুল মুমিন, তানবির রহমান হাসান ও আবুল কালাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম এক হয়ে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed