১০ সেপ্টেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় সব অনুষদের প্রধান ও চারুকলা বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন।
ভর্তিচ্ছুদের www.ku.ac.bd Ges kuadmission এই ওয়েব সাইটের মাধ্যমে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
ভর্তি পরীক্ষা আগামী ১১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া ভর্তিচ্ছুরা www.ku.ac.bd Ges kuadmission.online ওয়েব সাইটে এর মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবে বলে এতে উল্লেখ করা হয়েছে। খবর বাসস।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed