সিলেটে ইয়াবাসহ মা-মেয়ে আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমপাড়া বাজারের রাস্তা থেকে বৃহস্পতিবার রাতে র্যাপিড এক্যাশন ব্যাটালিয়-৯(র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক সম্রাজ্ঞী মা ও মেয়েকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, হিরোইন, গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের লাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ফজলু মিয়ার স্ত্রী মোছা. শাকিলা বেগম(৩৭) ও জালালাবাদ থানার মাসুক বাজার গ্রামের সোয়েব আলী মেম্বারের বাড়ির ইলিয়াস মিয়ার স্ত্রী মোছা. সুমি বেগম(২২)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ দল মোগলাবাজার এলাকার কুচাই এলাকায় পশ্চিম পাড়া বাজারের রাস্তা থেকে তাদের আটক করে। এ সময় তাদের জিম্মায় থাকা ১২০টি ইয়াবা ট্যাবলেট, ১৯ গ্রাম হিরোইন, ২৫গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা যায়, ভারত থেকে সীমান্ত পথে মাদক দ্রব্য এনে তাদের নিকট মওজুদ রাখে। তাদের গঠিত নেটওয়ার্কের মাধ্যমে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় মাদক বিক্রির কার্যক্রম চালায়। দুই মাদক সম্রাজ্ঞী সম্পর্কে মা ও মেয়ে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আসামীদ্বয় ও উদ্ধারকৃত মাদক সিলেট মহানগরীর মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান মো. মনিরুজ্জামান।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed