Main Menu

বীর প্রতীক তারামন বিবি অসুস্থ ; হাসপাতালে ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক : বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তারামন বিবি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এ সমস্যা এখন আরও বেড়েছে। এমনকি হাঁটা-চলা পর্যন্ত করতে পারছেন না তিনি

আজ শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য তারামনকে রংপুর সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, তার চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যের নিয়মিত খোঁজ-খবর রাখতেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। তবে হঠাৎ করে শ্বাসকষ্টের সঙ্গে কাশি বেড়ে যাওয়ায় অনেক অসুস্থ হয়ে পড়েন তিনি। একাধিকবার অক্সিজেন ও নেবুলাইজারের সাহায্যে শ্বাস নিয়েছেন তারামন বিবি। শারীরিকভাবে অনেক দুর্বল । চলাফেরা শক্তিও নেই। ফলে তার উন্নত চিকিৎসা দরকার।

বীরপ্রতীক তারামন বিবির ছেলে আবু তাহের জানান, বৃহস্পতিবার রাতে মায়ের শরীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতালের চিকিৎসকের পরামর্শে সকালে রংপুর নিয়ে যাওয়া হয়।

‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান স্যারের সঙ্গে পরামর্শ করে স্পিডবোটে করে রংপুরে পাঠানো হয়েছে’ জানান রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাউজুল কবীর ।

উল্লেখ্য, ‘৭১-এ ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর রান্না করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবর সংগ্রহ এবং সম্মুখ যুদ্ধে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পবিবারের সঙ্গে বসবাস করেন তিনি।

Share





Related News

Comments are Closed