সিলেটে সড়ক দূর্ঘটনায় যুবকের মুত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের পূণ্যখলা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবকের মুত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় দূর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল আহমদ (২৫) ফরিদপুর জেলার আলমডাঙ্গার নানু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সিলেট শহর থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাগামী একটি যাত্রীবাহী বাস ফেঞ্চুগঞ্জের পূণ্যখলা এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে বাসটি পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান যুবক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত্ া(ওসি) খায়রুল ফজল সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ও গাড়ি উদ্ধার করা হয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed