ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে আবার পাশ করা হবে: অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: “ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে আবার পাশ করা হবে। বিচার বিভাগ যতবারই সংশোধনী বাতিল করুক, সংশোধনী পাশ করার অধিকার জাতীয় সংসদের। জাতীয় সংসদ আইন সভা এবং সবার উর্দ্ধে তার অবস্থান। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে এ অধিকার জাতীয় সংসদকে দেয়া হয়েছে। সামরিক সরকার এ অধিকার খর্ব করেছিল বিধায়, জাতীয় সংসদে পুনরায় তা ফিরিয়ে আনা হয়েছে।”
আজ শুক্রবার (৪ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রেখে সংবিধানের ষোড়শ সংশোধনী যতবার আদালতে বাতিল হবে ঠিক ততবার তা সংসদে পাস করা হবে।
তিনি উচ্চ আদালতে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, সংসদে আবারও ষোড়শ সংশোধনী পাস হবে এবং অনবরতভাবেই এটি করতে থাকবো। দেখি তা কতদূর যায়।
তিনি বলেন, ‘আমরা বিচারকদের নিয়োগ দেই। কিন্তু জনগণের প্রতিনিধিদের উপর খবরদারি করেন। বিচারকদের এমন আচরণ ঠিক নয়।’
গত ৩ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ সরকারের আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত হাইকোর্টের পূর্বের রায় বহাল রাখেন।
এর ফলে উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত রইল বলে জানান আইনজীবীরা। এনিয়ে প্রধান বিচারপতি ও সরকারের কর্তাব্যক্তিদের মধ্যে কয়েকদিন ধরেই বাদানুবাদ চলছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed