ইসরাঈলী পণ্য বর্জনে সিলেটে লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দাস (মসজিদুল আকসা) ও মুসল্লিদের উপর ইসরাঈলী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও দেশে ইসরাঈলী পণ্য ক্রয় বর্জন করতে সিলেট নগরীতে ৪ আগস্ট শুক্রবার দিনব্যাপী বিভিন্ন মার্কেটে ও মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করেন সিলেট জেলা তৃণমূল হেফাজতের আহবায়ক ও যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
ইসরাঈলী পণ্য ক্রয় বর্জন সম্বলিত লিফলেটে ছিলো কোকাকোলা, সেভেন আপ, স্প্রাইট, পেপসি, মিরিন্ডা, ফান্টা, মেগি লুডুস, নেস্টল, নকিয়া, ডাব, মাউন্টেন ডিউ, লাক্স ইত্যাদি।
এ সময় অন্যান্যের মধ্যে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন তৃণমূল হেফাজতের জেলা যুগ্ম আহবায়ক মাওলানা এনামুল হক, হাফিজ কবির আহমদ, হাফিজ মাসউদ আজহার, মোহাম্মদ লুৎফুল করিম রাজ্জাক প্রমুখ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed