সিলেট পাসপোর্ট অফিসে ২ রোহিঙ্গা তরুণী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পরিচয় গোপন রেখে পাসপোর্ট তৈরি করতে এসে সিলেটে মায়ানমারের আরাকান রাজ্যের ২ রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। এছাড়া এদের সহযোগিতার দায়ে এক বাংলাদেশী দালালকেও আটক করা হয়েছে। আটক দালাল আনোয়ারুল ইসলাম কানাইঘাট উপজেলার বাসিন্দা। তার আরেক সহযোগী পালিয়ে গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিন সুরমার আলমপুরস্থ সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশ। ওই ২ তরুণী জানিয়েছেন, তারা মায়ানমারের আরাকান রাজ্য থেকে অবৈধপথে বাংলাদেশে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই রাখাইন তরুণী ভূয়া জাতীয় পরিচয়পত্র ও ভূয়া জন্ম নিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট অফিসে যান পাসপোর্ট তৈরির আবেদনপত্র নিয়ে।
বিষয়টি মোগলাবাজার থানা পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে তারা সেখানে গিয়ে ওই দুই তরুণীকে আটক করে থানায় নিয়ে আসেন। এখন তাদেরকে মোগলাবাজার থানায় রাখা হয়েছে। ওই ২ তরুণীর একজন সিলেট নগরীর রায়নগর এলাকার মিতালী ৫ নম্বর বাসার বাসিন্দা আনোয়ার হোসেন ও নারগিস হোসেনের কন্যা দাবি করেছেন। তার নাম মনোয়ারা বেগম উল্লেখ করে একটি জাতীয় পরিচয় পত্র ও জন্ম সনদ প্রদান করেন তিনি। এতে তার জন্ম তারিখ ১৯৯৫ সালের ২০ এপ্রিল উল্লেখ করা হয়েছে। অন্যজন নিজেকে একই এলাকার মিতালী ৫৬ নম্বর বাসার ৪র্থ তলার শেখ মাহমুদ হাছান ও হামিদা বেগমের মেয়ে বলে দাবি করেছেন। এসময় তিনি নিজেকে মর্জিনা বেগম দাবি করে সেই নামে একটি জাতীয় পরিচয় পত্র ও জন্ম সনদ প্রদান করেন। এতে তার জন্ম তারিখ ১৯৯৭ সালের ১ মার্চ উল্লেখ রয়েছে। পুলিশ এই দু’টি জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ ভূয়া বলে জানিয়েছে।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ২ রাখাইন তরুণী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- এদের কাছে ভূয়া জাতীয় পরিচয় পত্র ও জন্মসনদ পাওয়া গেছে। তারা মায়ানমার থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আরোও বিস্তারিত জিজ্ঞাসাবাদে নতুন তথ্য পাওয়া যেতে পারে।
ওসি জানান, তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা (নং-০১ তাং-০৩/০৮/২০১৭ইং) দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে নেওয়া হবে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed