৭ আগস্ট থেকে ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৭ আগস্ট ২০১৭ সোমবার অপরাহ্ন ২টা থেকে শুরু হবে এবং ২৯ আগস্ট ২০১৭ মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক সম্মানে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার অনুষ্ঠিত হবে।
ওয়েব সাইটের মাধ্যমে ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীকালে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed