Main Menu

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার ঘোগাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু্ইজনের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন– রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর গ্রামের রফিকের ছেলে মোসলেম উদ্দিন (৩৫) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার ইসলামপুর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০)।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। শেরপুর উপজেলার ঘোগাবটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ১৫ জন আহত হন। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed