ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের তালিকাভূক্তি শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সাংবাদকর্মীদের অংশগ্রহণে ২য় ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। সংগঠনের কার্যকরী কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১ আগস্ট থেকে ১০ আগস্ট দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ইমজার কার্যালয়, ব্লু-ওয়াটার শপিং সিটি ৯ম তলা অথবা খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মারুফ আহমদ মোবাইল নং ০১৭১১৩০০৯৫৫ এর সাথে যোগাযোগ করে তালিকাভূক্তি ফরম সংগ্রহ করা যাবে। তালিকাভুক্তি ফরম পুরণ করে ১২ আগস্ট রাত ৮টার মধ্যে একই ঠিকানায় জমা দিতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা, ক্রীড়ালেখক সমিতি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-এর সদস্যরা খেলায় অংশ নিতে পারবেন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed