Main Menu

ওসমানীনগরে বিদ্যুৎস্পৃস্টে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহম্মদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার উমরপুর ইনিয়নের তাহিরপুর গ্রামের হীরা মিয়ার ছেলে। রোববার দুপুরে পূর্বকালনীরচর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আহম্মদ মিয়া ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের পূর্বকালনীরচর গ্রামে বৃদ্ধ রাজ্জাক মিয়া ও তার স্ত্রীকে দেখাশোনার কাজ করতো। রোববার ঐ বাড়ির একটি নষ্ট ফ্রিজ মেরামত করতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসমানীনগর থানার এসআই তপন কান্তি দেব ষিয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Share





Related News

Comments are Closed