পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের ভুল বোঝাবুঝির অবসান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সাথে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের মধ্যস্থতায় তার বাংলোতে এক বৈঠকের মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হয়। ফলে জেলা প্রেসক্লাব ঘোষিত শনিবারের কর্মসূচিও বাতিল করা হয়।
জেলা প্রশাসকের বাংলোতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরু, সহ সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক ও ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন এবং সিলেট ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ইকবাল মনসুর উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শুনে জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবেই উল্লেখ করেন। পরে সিলেটের উন্নয়ন ও কল্যানে উভয় পক্ষকে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।
প্রসঙ্গত, একটি ঘটনাকে কেন্দ্র করে সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরুর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed