সিলেটে ইত্যাদির মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটকে নিয়ে কটুক্তিকারী আসাদুজ্জামানের বিরুদ্ধে ও তার শাস্তি দাবি করে মানববন্ধন করেছে বিংশ শতাব্দির জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক পেইজ সিলেটের ইত্যাদি’র নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজির বাজার (সেলফি) ব্রীজে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সিলেটের ইত্যাদি’র পরিচালক আমীর হোসেন সাগরের সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় বক্তারা বলেন, আসাদুজ্জামান সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সিলেটের মানুষকে নিয়ে কটুক্তি করেছেন। তা অত্যন্ত নিন্দাজনক। একজন সুস্থ্য বিবেকবান মানুষ এমন করতে পারেন না। সিলেটবাসীর দাবি, তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। নতুবা আসাদুজ্জামান কে দেশে এনে এর বিচার করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দেশ থিয়েটারের সভাপতি কামাল আহমদ দুর্জয়, অনলাইন নিউজ পোর্টাল সিলেটনিউজ৭১ এর সম্পাদক তাহের আহমদ, জনতার ডাক অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক জসিম উদ্দিন, বিশিষ্ট বাউল শিল্পী উদাসী পিংকি, নাট্যকর্মী মোছা. সাদিয়া বেগম, ডান্স মাস্টার এমজে আনোয়ার (এফডিসি), নাট্যকর্মী এম কাওছার আলম, নাট্যকর্মী জুবরাজ আহমদ রুবেল, নাট্যকর্মী জাহাঙ্গির আলম প্রমুখ।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed