সিলেটে তালিকাভুক্ত ৮ ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর পুলিশের তালিকাভুক্ত আট ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে শাহজালাল (রহ.) মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জের আলুপাড় গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ডালিম হোসেন (৪০), একই উপজেলার নিশ্চতপুর গ্রামের মৃত মন্নান মিয়ার ছেলে রিপন মিয়া (২৫), নগরীর শাহজালাল মাজার এলাকার জানু মিয়ার ছেলে মনা মিয়া (১৯), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাদানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাব্বির হোসেন (১৯), একই জেলার দোয়ারাবাজার উপজেলার সুন্দরফই গ্রামের মৃত আনজব আলীর ছেলে আনফুর আলী (২৯), ময়মনসিংহ সদরের উত্তর দাফুনিয়া গ্রামের মুনতাজ আলীর ছেলে আমিনুল ইসলাম (১৯), একই জেলার ফুলপুরের ছোনপাড়া গ্রামের মৃত এয়াকুব আলীর ছেলে সালমান (১৯) ও নেত্রকোনা জেলার বারহাট্টা থানার খরমা গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে সুমন মিয়া (১৯)।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, মহানগর পুলিশের অপরাধ তালিকায় ছিনতাইকারী হিসেবে আটককৃত সকলের নাম রয়েছে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাদের সকলকে আটক করে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করেছে বলেও জানান তিনি।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed