Main Menu

বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানের ভারী বর্ষণ আর পাহাড়ী ঢলে সোমবার সকাল ৬টা থেকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাষ ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রোববার রাত থেকে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে যা আজ সকাল ছয়টা থেকে পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বৃদ্ধির ফলে নদীর র্তীরবর্তি নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার, গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বেশ ক’টি গ্রাম প্লাবিত হয়ে ওইসব গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, পানি নিয়ন্ত্রণের জন্য ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে দেয়া হয়েছে।

 

Share





Related News

Comments are Closed