জাপানের যে দ্বীপে মেয়েদের পা রাখা নিষেধ
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রাচীন ধর্মীয় স্থান ওকিনোশিমা দ্বীপ যেখানে মহিলাদের যাওয়া নিষিদ্ধ । আর এখন এটিকে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে।
এই ওকিনোশিমা দ্বীপেই রয়েছে ওকিতসু উপাসনালয় যেখানে সমুদ্রের নাবিকদের সুরক্ষার জন্য প্রার্থনালয়টি সপ্তদশ শতকে নির্মাণ করা হয়েছিল।
তবে ওই দ্বীপে পা রাখার আগে পুরুষদের জামাকাপড় খুলে রাখতে হয়, বিশেষ পদ্ধতিতে নিজেদের শুদ্ধ ও পরিচ্ছন্ন করে নিতে হয়। দ্বীপ ছেড়ে যাওয়ার সময় সেখান থেকে তাদের কোনো স্মারক নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। বিবিসির খবর।
এমন কী ওই দ্বীপে যাওয়ার পর কী ঘটেছে, সেটাও তারা অন্য কাউকে বলতে পারেন না।
প্রতি বছর মাত্র ২০০জন দর্শনার্থী ওই দ্বীপে যেতে পারেন
তবে জাপান টাইমস পত্রিকা বলছে, উপাসনালয়টি নির্মাণের অনেক আগে থেকেই সমুদ্রগামী জাহাজের নিরাপত্তার জন্য এবং কোরিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য সেখানে প্রার্থনা করার চল ছিল।
বিদেশ থেকে আনা হাজার হাজার শিল্পসামগ্রী ওই দ্বীপ থেকে পাওয়া গেছে। কোরিয়া উপদ্বীপ থেকে আনা বহু সোনার আংটিও তার মধ্যে ছিল।
প্রতি বছর মাত্র একটি দিন ২৭ মে ওই দ্বীপে দর্শনার্থীরা আসতে পারেন। তবে দর্শনার্থীদের সব প্রাচীন রীতিনীতি অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়।
দর্শনার্থীর মোট সংখ্যাও কিছুতেই ২০০ ছাড়াতে পারবে না। তবে সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি, তা হল তাদের সবাইকে পুরুষই হতে হবে!
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed