৩৮তম বিসিএসের আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক : ৩৮তম বিসিএসের আবেদন আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এই বিসিএসের মাধ্যমে দুই হাজার ২৪ জন প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ছাড়া কেউ বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করতে পারবেন না। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে জানা যাবে।
এদিকে ৩৮তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন-সংক্রান্ত সমস্যার সমাধানে হেল্পলাইন খুলবে পিএসসি। কমিশনের কর্মকর্তারা প্রার্থীদের সমস্যার সমাধান দেবেন। টেলিটকের পাঁচটি নম্বরে প্রার্থীরা যে কোনো সমস্যা সম্পর্কে জানতে পারবেন। আবেদনের দিন থেকে পুরো প্রক্রিয়া চলাকালীন পর্যন্ত এই হেল্পলাইন চালু থাকবে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed